ঢাকা

ফাতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

দেশীয় প্রযুক্তিতে নির্মিত ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, উন্নত অ্যাভিওনিকস ও আধুনিক ন্যাভিগেশন প্রযুক্তিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎক্ষেপণের মাধ্যমে সেনাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা যাচাই এবং নির্ভুলতা ও স্থায়িত্ব মূল্যায়ন করা হয়েছে।

উৎক্ষেপণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন (এসপিডি), আর্মি রকেট ফোর্স কমান্ড এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি সংশ্লিষ্ট কৌশলগত প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।

দেশীয়ভাবে তৈরি ফাতেহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণকে সংশ্লিষ্ট মহল গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এ অর্জনে সংশ্লিষ্টদের দক্ষতা ও প্রতিশ্রুতির প্রশংসা করেছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান প্রায় ৭৫০ কিলোমিটার পাল্লার ফাতেহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এছাড়া গত বছর আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ফাতেহ সিরিজের আরও একটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাও সম্পন্ন হয়।



কমেন্ট বক্স