সাভার উপজেলা প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ভোররাতে এক বাসাবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল নিয়ে যায় ।
বুধবার (২৯ এপ্ৰিল) ভোর রাতে আশুলিয়ার আউকপাড়ায় ছায়াকুঞ্জের আব্দুল্লাহ নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে|
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত ৩ টার দিকে ১০ থেকে ১৫ জনের একদল মুখোশধারী ডাকাত দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে। তারপর তারা বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে আমরা অনেক চিৎকার চেচামেচি করলেও কেউ এগিয়ে আসেনি।
ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির মালিককে কুপিয়ে জখম ও তার স্ত্রীর দুটি কান ছিঁড়ে কানের দুল নিয়ে যায়। তার সাথে পাশের বাড়ি ভাড়াটিয়া আজিজুল ও তার স্ত্রীর নাকের ফুল ও নুপুর নিয়ে যায় ।ডাকাতরা বাড়ি থেকে বের হওয়ার সময় ঐ ভাড়াটিয়ার স্ত্রীকে তুলে নিয়ে যায়, কিছু দূর নিয়ে যাওয়ার পর ঐ নারীকর দোসাইদ বাজারে ফেলে রেখে যায়।
এ সময় নগদ ৪০ হাজার টাকা, একটি আংটি, দুইটা রৌপ্যর চেইন,একটি স্বর্ণের চেইন,একজোড়া কানের দুল, ও আসবাবপত্রসহ প্রায় দুই থেকে তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এলাকাবাসি ৯৯৯ এ কল দিলে রাতেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মামলার প্রস্তুতি চলছে এবং তার সাথে ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলমান
এ ঘটনায় বাড়ির মালিকসহ আহত দুই জনকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।