ঢাকা

সীমান্তে বিজিবির অভিযান, ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরল উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত ভোররাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন ভান্ডারা বিওপির একটি টহল দল সুইহারী গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের কাছাকাছি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৩২৭/১-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব মাদক পাওয়া যায়।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স