ঢাকা

ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুলের আহাজারি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
কক্সবাজার: মেজর সিনহা হত্যা মামলায় বহিষ্কৃত ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফের সাবেক ওসি প্রদীপের হাতে নির্যাতনের শিকার সাংবাদিক ফরিদুল মোস্তফা খান এখনো নানা মামলার জালে জর্জরিত। তার বিরুদ্ধে দায়ের করা ৬টি মিথ্যা মামলা এখনো প্রত্যাহার হয়নি বলে অভিযোগ রয়েছে।

পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করা এই সাংবাদিক জানান, তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ অনুযায়ী, তার ডিজিটাল পাসপোর্ট নবায়নের আবেদন দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে, যা তার জন্য আরও দুর্ভোগ তৈরি করেছে।

এর আগে ওসি প্রদীপের দায়ের করা মামলায় তিনি ১১ মাসের বেশি কারাভোগ করেন। জামিনে মুক্তির পর তিনি প্রদীপসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা করলেও সেটি এখনো রেকর্ড হয়নি বলে দাবি করেন তিনি।

ন্যায়বিচারের দাবিতে তিনি আদালতের পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। ফরিদুল মোস্তফা বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লেখালেখির কারণেই তাকে র্নিযাতন, হামলা,০মামলাসহ হয়রানির শিকার হতে হয়েছে।



কমেন্ট বক্স