ঢাকা

২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কারণে প্রবাসে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা ২০৮ জন প্রবাসী জুলাইযোদ্ধার জন্য ক্ষতিপূরণ ইস্যুতে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রত্যেককে ২৫ লাখ টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে সংশ্লিষ্টদের কাছে।

সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এএফএম সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

আদালত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

শুনানিতে জানানো হয়, এই ২০৮ জনের মধ্যে ৫৭ জন শ্রমিক রয়েছেন যারা জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মামলায় দণ্ডিত হন। পরবর্তীতে তাদেরসহ মোট ২০৮ জনকে সরকার ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেয়।

এ প্রেক্ষাপটে নির্যাতনের শিকার এসব প্রবাসীর আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি এখন আদালতের বিবেচনায় এসেছে।



কমেন্ট বক্স