ঢাকা

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় জয়পুরহাটের শিক্ষার্থীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত



জয়পুরহাট প্রতিনিধি: দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার স্থানীয় সময় মধ্যরাতে একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুর রহমান জয়পুরহাট জেলার কালাই উপজেলার মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর ছেলে। তিনি দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, শনিবার গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে হাসিব ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাসিবুর রহমান ২০২৩ সালের ডিসেম্বর মাসে উচ্চশিক্ষার উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় যান। বিদেশে যাওয়ার মাত্র চার মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

প্রবাসে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া । নিহত শিক্ষার্থীর মরদেহ দ্রুত পরিবারের নিকট পৌঁছে দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই গ্রামবাসী।




কমেন্ট বক্স