ঢাকা

হরমুজ প্রণালিতে ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’: অংশ নেবে ১৫ হাজার সেনা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ নিরাপদে সরিয়ে নিতে “প্রজেক্ট ফ্রিডম” নামে একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, জাহাজগুলোর নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার (৪ মে) সকাল থেকেই এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এ পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী “প্রজেক্ট ফ্রিডম” বাস্তবায়নে তারা পূর্ণ সহায়তা দেবে। এতে প্রায় ১৫ হাজার মার্কিন সেনা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত ডেস্ট্রয়ার এবং শতাধিক যুদ্ধবিমান অংশ নেবে বলে জানানো হয়। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারই এই অভিযানের লক্ষ্য।

ট্রাম্প এই উদ্যোগকে একটি মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, অনেক জাহাজে খাদ্যসংকট তৈরি হয়েছে, তাই তাদের নিরাপদে বের করে আনা জরুরি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই কার্যক্রমে কেউ বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আল জাজিরা




কমেন্ট বক্স