ঢাকা

ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ক্ষতিগ্রস্ত প্রায় এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের জানান, টানা বর্ষণ ও উজান থেকে আসা পানির কারণে হাওরসহ কয়েকটি জেলায় ব্যাপক ফসলহানি হয়েছে। কোথাও ৪০ শতাংশ, আবার কোথাও ৬০ শতাংশ পর্যন্ত ফসল পানিতে তলিয়ে গেছে।

মন্ত্রী বলেন, ছয়টি জেলায় প্রাথমিকভাবে প্রায় এক লাখ পরিবারকে চিহ্নিত করা হয়েছে। আগামী তিন মাস তাদের আর্থিক সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তাও দেওয়া হবে।

তিনি আরও জানান, কৃষকদের পুনর্বাসনে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ও কাজ করছে। হাওর অঞ্চলের পুনরাবৃত্ত ক্ষতি নিয়ে গবেষণার অংশ হিসেবে তিনি, কৃষিমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও প্রধান সচিব আগামীকাল সুনামগঞ্জ সফরে যাচ্ছেন।

বজ্রপাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি এখন দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবছর এতে প্রাণহানি বাড়ছে। কৃষকদের নিরাপত্তায় ধান কাটার মৌসুমে আশ্রয়কেন্দ্র নির্মাণ, সতর্কবার্তা দিতে সাইরেন ব্যবস্থা এবং বজ্রপাত নিরোধে টাওয়ার স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা তিন ধাপে হয়—আগে সতর্কতা ও প্রস্তুতি, চলাকালে ত্রাণ সহায়তা এবং পরে পুনর্বাসন। সরকার এই তিন ধাপেই কাজ করছে।




কমেন্ট বক্স