ঢাকা

বাম ঘাঁটিতে বড় চমক, বিধায়ক হলেন ফাতেমা তাহলিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা-এর বামপন্থিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা কেন্দ্রে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এই আসনে জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ-এর প্রার্থী ফাতেমা তাহলিয়া।

তিনি বামপন্থী দল সিপিআই(এম)-এর অভিজ্ঞ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করেন। মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে তিনি প্রায় ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন।

এই বিজয়ের মধ্য দিয়ে ফাতেমা তাহলিয়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে বামদের নিয়ন্ত্রণে থাকা এই আসনের ফলাফল রাজ্যের রাজনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পান। তিনি মুসলিম স্টুডেন্টস ফেডারেশন-এর নেতৃত্ব দেন এবং পরবর্তীতে স্থানীয় পর্যায়ে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগ-এর রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী। তিনি ক্যালিকট গভর্নমেন্ট ল কলেজ থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন এবং বর্তমানে কালিকট জেলা আদালতে আইন পেশায় যুক্ত আছেন।



কমেন্ট বক্স