ঢাকা

গাইবান্ধার সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ আটক ২ জন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মাস্টার এজেন্টসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ।মঙ্গলবার (০৫ মে) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শাফিন আহমেদ বিপুল (৩৩), পিতা: মোঃ আফজাল হোসেন, গ্রাম: হাসিলকান্দি এবং পলাশ চন্দ্র ঘোষ (৩২), পিতা: মৃত ইন্দ্রজিৎ চন্দ্র ঘোষ, গ্রাম: ঝাড়াবর্ষা, থানা: সাঘাটা, জেলা: গাইবান্ধা।পুলিশ জানায়, আটক শাফিন আহমেদ বিপুল অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সাঘাটা থানা পুলিশ।এদিকে স্থানীয়রা জানান, অনলাইন জুয়ার বিস্তার দিন দিন বাড়ছে, যা যুব সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তারা।




কমেন্ট বক্স