ঢাকা

শাহবাগ এক দিনে তৈরি হয়নি, এটি ‘শতবর্ষী প্রজেক্ট’: সাদিক কায়েম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

“শাহবাগ এক দিনে তৈরি হয়নি, এটি একটি ‘শতবর্ষী প্রজেক্ট’”—এমন মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

মঙ্গলবার (৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘শাপলা ও শাহবাগ: মুসলিম রাজনৈতিকতা ও বাঙালি জাতীয়তাবাদের দ্বৈরথ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ঢাবি শাখা।

প্রধান অতিথির বক্তব্যে সাদিক কায়েম বলেন, শাহবাগ আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি; এটি দীর্ঘ সময়ের রাজনৈতিক প্রক্রিয়ার ফল। তিনি অভিযোগ করেন, অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অনেক সত্য চাপা পড়ে গেছে।

২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে তিনি তদন্ত কমিশন গঠন, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দায়ীদের বিচারের দাবিতে দ্রুত একটি রোডম্যাপ ঘোষণার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি পাঁচ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—ঘটনার তদন্তে কমিশন গঠন, রাষ্ট্রীয়ভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং মানবাধিকার সংস্থার সঙ্গে সমন্বয়ে প্রকৃত হতাহতের সংখ্যা নির্ধারণ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বিভিন্ন সময়ে ইসলামপন্থী রাজনীতি ও রাষ্ট্রীয় নীতির মধ্যে দ্বন্দ্ব তৈরি করা হয়েছে।
এছাড়া ড. শিব্বির আহমদ নাগরিক নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাবি শাখার সভাপতি মুহা. মুহিউদ্দীন খান। তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে দেশের রাজনৈতিক ইতিহাসের নিরপেক্ষ পুনর্মূল্যায়ন প্রয়োজন।

আলোচনা সভা শেষে সিরাত বিষয়ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।



কমেন্ট বক্স