ভারতের রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর পশ্চিমবঙ্গ শাখার নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম।
সম্প্রতি এক আলোচনাসভায় বক্তব্য দিতে গিয়ে নাজিম উদ্দীন আলম বলেন, বাংলাদেশ দখল নিয়ে কোনো ধরনের হুমকি এ দেশের জনগণ মেনে নেবে না। তিনি দৃঢ়ভাবে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ এবং প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষায় জনগণ দৃঢ় প্রতিজ্ঞ এবং জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিএনপির এই নেতা দাবি করেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, সরকার ও বিরোধী দলসহ সবাইকে নিয়ে গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও সমালোচনা করেন এবং তার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী সম্প্রতি এক বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করলে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
নিউজ ডেস্ক
