ঢাকা

রাজশাহীতে এনসিপির বোয়ালিয়া থানার আহ্বায়ক কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বোয়ালিয়া থানার ৫২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী এবং সদস্য সচিব মো. আতিকুর রহমানের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ ছয় মাস নির্ধারণ করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মো. এহসান হাবিবকে আহ্বায়ক এবং ওয়াহেজুজ্জামান জনিকে সদস্য সচিব করা হয়েছে।

দলীয় নেতারা জানিয়েছেন, বোয়ালিয়া থানা কমিটি দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবে।



কমেন্ট বক্স