ঢাকা

লিমন–বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি-কে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ৯ মে বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে। এ বিষয়ে মঙ্গলবার (৫ মে) মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট মিয়ামি-কে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানানো হয়। কনস্যুলেটের একজন প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবেন।

স্থানীয় সময় অনুযায়ী বুধবার (৬ মে) দুপুরে টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে ৭ মে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে এবং ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই হয়ে ঢাকায় পৌঁছাবে।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরবর্তীতে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তদন্তে নেমে পুলিশ লিমনের রুমমেট হিশাম আবুঘরবিয়া-কে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার বাসা থেকে ব্যাগের মধ্যে লিমনের মরদেহের অংশ উদ্ধার করা হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোক ও ক্ষোভের প্রতিক্রিয়া তৈরি হয়েছে।



কমেন্ট বক্স