ঢাকা

ভিভিআইপি প্রটোকল ভেঙে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ত সড়কে মানবিক এক দৃশ্যের সাক্ষী হলো সাধারণ মানুষ। ভিভিআইপি প্রটোকল ভেঙে একটি অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিয়ে পথ করে দিয়েছেন তারেক রহমান।

ঘটনাটি ঘটে বুধবার (৬ মে) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে-এর কারওয়ানবাজার প্রান্তে। প্রধানমন্ত্রী সচিবালয়ে যাওয়ার পথে তার গাড়িবহর যখন বনানী এক্সপ্রেসওয়ে হয়ে এফডিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল, তখন পেছন থেকে সাইরেন বাজাতে থাকা একটি অ্যাম্বুলেন্স তাঁর নজরে আসে।

জরুরি সেবার যানটিকে দেখে তিনি সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে। নির্দেশ পাওয়ার পরই বহর থেমে যায় এবং অ্যাম্বুলেন্সকে নির্বিঘ্নে পথ দেওয়া হয়।

সাধারণত ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্যান্য যানবাহনকে অপেক্ষা করতে হয়। তবে এ ঘটনায় ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়রা জানান, পুরো ঘটনাটি ছিল স্বতঃস্ফূর্ত এবং অত্যন্ত মানবিক। জরুরি চিকিৎসা সেবাকে অগ্রাধিকার দিয়ে নেওয়া এই সিদ্ধান্তকে তারা একজন সরকারপ্রধানের দায়িত্ববোধের ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।



কমেন্ট বক্স