ঢাকা

ইসরায়েলের ‘প্রক্সি’ হলে আমিরাতকে ছাড় নয়,তেহরানের হুঁশিয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক ও রিসার্চ ফেলো মোহাম্মদ ইসলামি এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে আমিরাত যদি ইসরাইল-এর ‘প্রক্সি’ হিসেবে কাজ করে, তবে তা ইরানের জন্য গ্রহণযোগ্য হবে না।

তিনি দাবি করেন, বর্তমান কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে আমিরাত ধীরে ধীরে আঞ্চলিকভাবে একঘরে হয়ে পড়ছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলে তাদের সামরিক ও কূটনৈতিক কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানান।

ইসলামি আরও বলেন, আমিরাত শুধু ইরান নয়, বরং সৌদি আরব, কাতার এবং ওমান-এর সঙ্গেও বিভিন্ন দ্বন্দ্বে জড়িত রয়েছে। তার মতে, এসব উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে এবং বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যা রাজনৈতিক অস্থিরতার কারণে আরও জটিল হয়ে উঠছে।

তবে তিনি এটিও উল্লেখ করেন যে ইরান এখন কূটনৈতিক সমাধানের পথে আগ্রহী। কিন্তু এর অর্থ আত্মসমর্পণ নয়; বরং একটি সম্মানজনক ও দীর্ঘমেয়াদি স্থিতিশীল রাজনৈতিক সমাধান চায় তেহরান।

শেষে তিনি সতর্ক করে বলেন, কোনো আঞ্চলিক দেশ যদি বিদেশি শক্তির প্রভাবাধীন হয়ে কাজ করে, তাহলে তার যথাযথ জবাব দেওয়া হবে।



কমেন্ট বক্স