ঢাকা

১৫ দিনে ৩১ লাখ টাকার মাদক উদ্ধার, কড়া নজরদারিতে নীলডুমুর সীমান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন সীমান্ত এলাকায় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের টানা ১৫ দিনের অভিযানে ৩১ লাখ ২৮ হাজার ৮০০ টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসময় র‌্যাবের সঙ্গে যৌথ অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১৪৯ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ১৯টি বিওপি’র মাধ্যমে প্রতিদিন দিবারাত্রি ৭৬টি টহল পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গত ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করা হয়।

এর মধ্যে গত ২৮ এপ্রিল পরানপুর বিওপির অভিযানে ১২ লাখ ৬৮ হাজার টাকার মাদক, ২৯ এপ্রিল খানজিয়া বিওপির অভিযানে ১৫ লাখ ৫৬ হাজার টাকার মাদক এবং ৫ মে টাউনশ্রীপুর বিওপির অভিযানে ৩ লাখ ৪ হাজার ৮০০ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের মোট মূল্য ৩১ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

এছাড়া র‌্যাবের সঙ্গে যৌথ অভিযানে গত ২৫ এপ্রিল ২ জনকে আটক করে তাদের কাছ থেকে ১ হাজার ৬৪৯ বোতল ভারতীয় উইনসিরিক্স সিরাপ উদ্ধার করা হয়। একইভাবে ১ মে আরও ২ জনকে আটক করে ৭০২ বোতল ভারতীয় উইন কোরস সিরাপ জব্দ করা হয়।

নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স