মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি হবে।
শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্ট করে মার্কিন নেতা বলেছেন,“আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি (৯, ১০ ও ১১ মে) অনুষ্ঠিত হবে,” অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে।
“রাশিয়ায় এই উদযাপন বিজয় দিবস উপলক্ষে, কিন্তু একইভাবে ইউক্রেনেও, কারণ তারাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় অংশ ও নিয়ামক ছিল। এই যুদ্ধবিরতিতে সকল প্রকার সামরিক কার্যকলাপ স্থগিত থাকবে এবং উভয় দেশ থেকে ১,০০০ জন করে বন্দি বিনিময় করা হবে,” তিনি আরও বলেন।
রাশিয়া এর আগে শনিবার, ৯ই মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস উপলক্ষে দুই দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।
ইউক্রেন পূর্বে জানিয়েছিল যে, তারাও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল কিন্তু মস্কো তা উপেক্ষা করেছে।
“এই অনুরোধটি সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছিল,” শুক্রবার ট্রাম্প একথা বলেন এবং এতে সম্মত হওয়ায় তাঁর রুশ ও ইউক্রেনীয় প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানান।
যুদ্ধ শেষ করার বিষয়ে “আলোচনা চলছে”, ট্রাম্প বলেন এবং যোগ করেন যে “আমরা প্রতিদিন আরও কাছাকাছি আসছি”।
আশা করা যায়, এটি একটি দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন লড়াইয়ের অবসানের সূচনা।
সূত্র: আলজাজিরা
নিউজ ডেস্ক