ঢাকা

রাজনৈতিক ট্যাগিং নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তাসনিম জারা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি রাজনৈতিক ট্যাগিং ও অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি দাবি করেন, অতীতেও ভিন্নমত প্রকাশের কারণে তাকে নানা রাজনৈতিক পরিচয়ে আখ্যায়িত করা হয়েছিল। বিশেষ করে ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের সময় একটি স্লোগানের বিরোধিতা করায় তাকে ‘জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট’ বলা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

তাসনিম জারা বলেন, বর্তমানে রাজনৈতিক মতের অমিল হলেই কাউকে ‘শাহবাগী’, ‘বাম’, ‘ইসলামবিদ্বেষী’ বা ‘বিদেশি এজেন্ট’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা রাজনৈতিক সহনশীলতাকে সংকুচিত করছে।




কমেন্ট বক্স