ঢাকা

"শিবির ট্যাগ"দিয়ে সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করলো ছাত্রদল নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: মিরর নিউজ ছবি: মিরর নিউজ
ঢাকার ধামরাই উপজেলার 'ধামরাই সরকারি কলেজে' চড়ুইভাতি অনুষ্ঠানের দায়িত্ব অবহেলা করার প্রতিবাদ করায় কলেজের এক শিক্ষার্থীকে "শিবির ট্যাগ" দিয়ে মারলো কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিমুর রব্বানী শশী (২৮)। 
‎রবিবার (১০ মে ) দুপুরের দিকে ঐ শিক্ষার্থীকে কলেজের বাইরে ক্যান্টিনে ডেকে নিয়ে এ ঘটনা ঘটান ছাত্রদলের এ নেতা। 
‎ভুক্তভোগী ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান রক্তিম বলেন,গত কয়েকদিন আগে আমাদের একটি চড়ুইবাতির অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের রান্নার সকল কাজ নেন শশী ভাই। শিক্ষার্থীরা আমাকে জানায় যে,অনুষ্ঠানের দিন বিকাল ৪ টার দিকে রান্নার কাজ শুরু করা হয় যার ফলে অনেক শিক্ষার্থী রাগ করে না খেয়ে চলে যায়। এ ঘটনা শুনার পরে আমি আমাদের শিক্ষার্থীদের গ্রুপে কয়েক বছর আগে আমাদের করা চড়ুইবাতি অনুষ্ঠানের একটি ভিডিও দেই। 
‎ঐ শিক্ষার্থী আরো জানান, এই ভিডিও দেখার পরে গ্রুপের মধ্যে আমাকে উল্টো পাল্টা কথা বলেন। সে বলে তদের অনুষ্ঠান গুপ্ত ছিলো। তুই শিবির করস তুই ও গুপ্ত ।  সকালে কলেজে আসলে আমাকে ডেকে বাইরে ক্যান্টিনে নিয়ে যায় এবং আমাকে তার সাথে থাকা লোকজন সহ হামলা করে। আমাকে বাচাতে দুই বন্ধু গেলে তাদের উপর ও হামলা করা হয়। 
‎ধামরাই সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মো:জিয়াউল হক বলেন ,,আমরা শিক্ষার্থীর অভিযোগ পেয়েছি এখন তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 
‎ধামরাই থানার তদন্ত অফিসার জানান,আমাদের কাছে শিক্ষার্থী অভিযোগ করেছে। আমরা সেটা গ্রহণ করেছি। তদন্ত করে অভিযুক্তদের বের করবো।




কমেন্ট বক্স