ঢাকার ধামরাই উপজেলার 'ধামরাই সরকারি কলেজে' চড়ুইভাতি অনুষ্ঠানের দায়িত্ব অবহেলা করার প্রতিবাদ করায় কলেজের এক শিক্ষার্থীকে "শিবির ট্যাগ" দিয়ে মারলো কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিমুর রব্বানী শশী (২৮)।
রবিবার (১০ মে ) দুপুরের দিকে ঐ শিক্ষার্থীকে কলেজের বাইরে ক্যান্টিনে ডেকে নিয়ে এ ঘটনা ঘটান ছাত্রদলের এ নেতা।
ভুক্তভোগী ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান রক্তিম বলেন,গত কয়েকদিন আগে আমাদের একটি চড়ুইবাতির অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের রান্নার সকল কাজ নেন শশী ভাই। শিক্ষার্থীরা আমাকে জানায় যে,অনুষ্ঠানের দিন বিকাল ৪ টার দিকে রান্নার কাজ শুরু করা হয় যার ফলে অনেক শিক্ষার্থী রাগ করে না খেয়ে চলে যায়। এ ঘটনা শুনার পরে আমি আমাদের শিক্ষার্থীদের গ্রুপে কয়েক বছর আগে আমাদের করা চড়ুইবাতি অনুষ্ঠানের একটি ভিডিও দেই।
ঐ শিক্ষার্থী আরো জানান, এই ভিডিও দেখার পরে গ্রুপের মধ্যে আমাকে উল্টো পাল্টা কথা বলেন। সে বলে তদের অনুষ্ঠান গুপ্ত ছিলো। তুই শিবির করস তুই ও গুপ্ত । সকালে কলেজে আসলে আমাকে ডেকে বাইরে ক্যান্টিনে নিয়ে যায় এবং আমাকে তার সাথে থাকা লোকজন সহ হামলা করে। আমাকে বাচাতে দুই বন্ধু গেলে তাদের উপর ও হামলা করা হয়।
ধামরাই সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মো:জিয়াউল হক বলেন ,,আমরা শিক্ষার্থীর অভিযোগ পেয়েছি এখন তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধামরাই থানার তদন্ত অফিসার জানান,আমাদের কাছে শিক্ষার্থী অভিযোগ করেছে। আমরা সেটা গ্রহণ করেছি। তদন্ত করে অভিযুক্তদের বের করবো।
নিউজ ডেস্ক