ঢাকা

ট্রাম্পের সতর্কতার পরও স্বাধীনতার দাবিতে অনড় তাইওয়ান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


চীনের বিরোধিতা এবং যুক্তরাষ্ট্রের সতর্ক অবস্থানের মধ্যেও নিজেদের সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি পুনর্ব্যক্ত করেছে তাইওয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতার পথে না যেতে সতর্ক করার পর দেশটির পক্ষ থেকে এ অবস্থান স্পষ্ট করা হয়।

বেইজিং সফর শেষে ট্রাম্প জানান, তাইওয়ান ইস্যুতে তিনি কোনো পক্ষকে নির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে চায়।

তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ক্যারেন কুও বলেছেন, তাইওয়ান একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র। তবে বর্তমান অবস্থা বজায় রাখতে এবং চীনের সঙ্গে উত্তেজনা না বাড়াতে তাইপে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। সাম্প্রতিক সময়ে তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তাইওয়ানের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়ে যুক্তরাষ্ট্র শিগগির সিদ্ধান্ত নিতে পারে। যদিও ওয়াশিংটনের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবুও দুই পক্ষের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রয়েছে।




কমেন্ট বক্স