ঢাকা

ফিলিস্তিনের জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই: পিএ পররাষ্ট্র মন্ত্রণালয়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) পররাষ্ট্র মন্ত্রণালয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের ‘আক্রমণ ও আগ্রাসনের’ নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বৃহস্পতিবার (২ অক্টোবর) জানিয়েছে, ফিলিস্তিনের জলসীমার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম কর্তৃত্ব নেই।

আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ২১টি নৌকা আটক হওয়ার পর ফিলিস্তিন কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে মন্ত্রণালয় স্মরণ করিয়ে দিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্যোগ, যার লক্ষ্য গাজার ওপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে দেওয়া এবং আন্তর্জাতিক আইনের আলোকে অনাহার ও গণহত্যা বন্ধ করা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালত ইতিমধ্যেই ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেছে। মন্ত্রণালয় ফ্লোটিলার সাহসী অংশগ্রহণকারীদের এবং অবরোধ ভেঙে গণহত্যা বন্ধের লক্ষ্যে তাদের দৃঢ় সংকল্পের প্রশংসা করেছে।



কমেন্ট বক্স