ঢাকা

ভোটদানের চিত্র পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।


সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি রাজধানীর বাড্ডা হাইস্কুল ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।


ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “আজ আনন্দের দিন। ঈদের মতোই উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।” তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে গণভোটে অংশ নেওয়ার অনুরোধ করেন এবং সবাইকে শুভেচ্ছা জানান। উপস্থিত অনেকে তাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।


গুলশান আসনটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও মেয়ে।



কমেন্ট বক্স