ঢাকা

তারেক ম্যাজিকে বিএনপির রেকর্ড জয়, উচ্ছ্বসিত শরিকরাও

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি সংগৃহীত ছবি সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রেকর্ডসংখ্যক আসনে জয় পেয়ে উচ্ছ্বাসে ভাসছে বিএনপি। দলটির নেতাকর্মীরা এই ফলকে ‘তারেক ম্যাজিক’ হিসেবে উল্লেখ করছেন

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্ব, নির্বাচনী কৌশল এবং তৃণমূল পর্যায়ে সংগঠন সক্রিয় রাখার ফলেই এই সাফল্য এসেছে বলে দাবি বিএনপি নেতাদের। নির্বাচনের আগে বিভিন্ন জেলায় ধারাবাহিক সমন্বয়, প্রার্থী বাছাই এবং জোটগত সমঝোতাকে বড় ভূমিকা হিসেবে দেখা হচ্ছে।

শুধু বিএনপিই নয়, জোটের শরিক দলগুলোর মধ্যেও রয়েছে উচ্ছ্বাস। তারা বলছেন, দীর্ঘদিন পর ভোটের মাঠে এমন ফল তাদের জন্য রাজনৈতিকভাবে নতুন বার্তা বহন করছে। শরিকদের কয়েকজন নেতা জানিয়েছেন, এই জয় ভবিষ্যৎ রাজনীতির সমীকরণেও প্রভাব ফেলবে।

ফল ঘোষণার পর বিভিন্ন স্থানে মিছিল, আনন্দ শোভাযাত্রা ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উদযাপন দেখা গেছে। দলীয় কার্যালয়গুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।




কমেন্ট বক্স