ঢাকা

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তর ও সংস্থার শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।


বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।


প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে খেলাধুলার অবকাঠামো উন্নয়নে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যক্রম জোরদার এবং দেশে পেপাল চালুর উদ্যোগ নিতে কমিটি গঠন করা হয়েছে।


তিনি আরও জানান, জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে এবং প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ১২৯ জন ইতোমধ্যে এই ভাতা পেয়েছেন।


শিক্ষা ও বৈদেশিক সুযোগের ক্ষেত্রেও নতুন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসার আগেই ‘সার্টিফিকেট অব এলিজিবিলিটি’র ভিত্তিতে ঋণ পাওয়ার প্রক্রিয়াও সহজ করা হয়েছে।


এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


সমুদ্র সম্পদ উন্নয়ন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ কার্যক্রম নিয়েও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।




কমেন্ট বক্স