কাউনিয়া(রংপুর) প্রতিনিধি: "প্রশিক্ষিত তরুণ আগামীর ভবিষ্যৎ " এই স্লোগান কে সামনে রেখে- রংপুরের কাউনিয়ায় জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘আলোর দিশারী পাঠাগার’-এর উদ্যোগে জাপানি ভাষা শিক্ষা কোর্সে প্রশিক্ষণার্থীদের চার মাস মেয়াদী কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৫ টায় পাঠাগার প্রাঙ্গণে জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের শুভ উদ্বোধন করা হয়। এসময় জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে আগ্রহী বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।এর মধ্যে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০ জন কে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন। আলোর দিশারী পাঠাগারের সাধারণ সম্পাদক ও কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির তারা, সহকারী কলেজের অধ্যাপক মোঃ সাইফুর রহমান (মুক্তা) পাঠাগারের দপ্তর সম্পাদক আহসান হাবীব তুহিন, সাংবাদিক জহির রায়হান, জসিম সরকার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পাঠাগার সূত্রে জানা গেছে, এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের সরকারি ব্যবস্থাপনায় জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের তরুণরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।
নিউজ ডেস্ক