দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে একজনের মৃত্যু হয়েছে এবং সন্দেহভাজন হামে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ১৯৭ জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০৬ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ জন। ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগী ৩ হাজার ৪৪৩ জন।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩২৬ জন রোগী এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ৩৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৩৬ জনে দাঁড়িয়েছে।
এছাড়া সন্দেহভাজন হামে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮১ জনে পৌঁছেছে।
নিউজ ডেস্ক