ঢাকা

জেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় ওই প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছাবে।


ট্রাম্প আরও জানান, ইরান ইস্যুতে নতুন করে আলোচনার জন্য এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তার দেওয়া তথ্যের পর হোয়াইট হাউস নিশ্চিত করে যে, প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।


হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে জানান, প্রতিনিধি দলে থাকবেন ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার, যারা আগের দফার আলোচনায়ও অংশ নিয়েছিলেন।


তবে এখনো ইরান এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকায় তেহরান প্রতিনিধিদল পাঠাবে না।


এর আগে প্রথম দফা আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে সমঝোতা হয়নি এবং বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।




কমেন্ট বক্স