ঢাকা

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় স্বর্ণ এবং কাতান শাড়ি জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম অনন্তপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে জব্দ করা হয়েছে ভারতীয় স্বর্ণ ও কাতান শাড়ি। রোববার গভীর রাতে এ অভিযান পরিচালনা করে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) সদস্যরা।


লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে শাড়ি চোরাচালান করবে। উক্ত তথ্যের আলোকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম অনন্তপুর সীমান্তে বিশেষ টহল পরিচালনার সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করা হয়। পরে ধাওয়া করলে তারা মালামাল ফেলে দৌঁড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। এরপর জব্দ করা হয় ভারতীয় স্বর্ণ, কাতান শাড়ি ২০ পিছ। যার সিজার মূল্য ২,০০,০০০/- টাকা। এছাড়াও, চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থাগ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরো জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স