ঢাকা

আবার পরিবর্তন আসছে পুলিশের পোশাকে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রস্তাব চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।


নতুন প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে হালকা অলিভ (জলপাই)। তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‌্যাব ছাড়া অন্যান্য ইউনিটের শার্টের রং নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং রাখা হয়েছে ‘টিসি টুইল খাকি’।


সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহানের সই করা এক চিঠিতে এ প্রস্তাবের কথা জানানো হয়।


চিঠিতে উল্লেখ করা হয়, আগে জারি করা এসআরও অনুযায়ী পুলিশের শার্ট গাঢ় ধূসর এবং প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে যথাক্রমে ‘লোহার রং’ ও ‘কফি রং’ নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে এই পরিবর্তন নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিষয়টি নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে আলোচনা শুরু হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে নতুন রং নির্ধারণ করেন।


এই পরিবর্তন কার্যকর করতে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর সংশ্লিষ্ট বিধিগুলো সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে একটি খসড়া প্রজ্ঞাপনও পাঠানো হয়েছে।




কমেন্ট বক্স