ঢাকা

গাইবান্ধায় গোবিন্দগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক-

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হাসপাতাল মোড়) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্বদানকারী পরিদর্শক তরুণ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তি বাবুল আহমেদ (৩৭), তিনি বগুড়া জেলার বাসিন্দা।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে দুটি ব্যাগ থেকে মোট ১৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি লাল-কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের মূল্য প্রায় ২ লাখ টাকা। ফলে মোট আলামতের মূল্য দাঁড়ায় প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা।অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আলামত জব্দ করা হয় এবং নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় পরিচালনা করবে।
পরিদর্শক তরুণ কুমার রায় জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স