ঢাকা

পাঁচবিবি সীমান্তে টাস্কফোর্স অভিযান: দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ
জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ সহযোগিতায় পরিচালিত টাস্কফোর্স অভিযানে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে উপজেলার কয়া বাজারের মুদি ব্যবসায়ী জালাল উদ্দিনকে অধিক লাভের আশায় মানবদেহের জন্য ক্ষতিকর অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পৌর শহরের এক ডিলার পয়েন্টের মালিক বাবুকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছে ডিজেল বিক্রির অপরাধে ৫শ টাকা জরিমানা করা হয়।

পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসম্মুখে উদ্ধার করা অবৈধ সিরাপ ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ বলেন, বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি ভোক্তা ও ব্যবসায়ীদের অবৈধ পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকা এবং ন্যায্যমূল্যে পণ্য লেনদেনের আহ্বান জানান।



কমেন্ট বক্স