ঢাকা

তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী: তথ্য প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

প্রতি তিন মাসে একবার দেশের সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক আরও শক্তিশালী করতে নিয়মিতভাবে সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এ সময় নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, বৈঠকে প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়েছেন।

বৈঠকে নোয়াব কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে সংগঠনটি জানায়, কোনো সাংবাদিক বিনা কারণে কারাগারে আছেন কি না বা গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের জামিন প্রক্রিয়া সহজ করা যায় কি না, সে বিষয়ে সরকারপ্রধান খোঁজ নেবেন বলে আশ্বস্ত করেছেন।

নোয়াব আরও জানায়, সরকার গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করবে না বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। সরকার যদি উদার গণতান্ত্রিক ধারায় অগ্রসর হয়, তবে সংগঠনটি সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানানো হয়।



কমেন্ট বক্স