ঢাকা

মনোনয়ন পাননি তারকারা, বিএনপিকে ‘লাল সালাম’ সংগীতশিল্পী ন্যান্সির!

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তপ্ত হাওয়া। বিশেষ করে বিএনপির মনোনয়ন তালিকায় শোবিজ অঙ্গনের তারকাদের নাম না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। এবার সেই আলোচনায় ঘি ঢাললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দলের এমন সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপিকে রীতিমতো ‘লাল সালাম’ জানিয়েছেন এই গায়িকা।

তালিকায় নাম ছিল রুমানা মোর্শেদ, কনকচাঁপা ও বেবী নাজনীনের মতো জনপ্রিয় তারকাদের। ধারণা করা হয়েছিল, সংরক্ষিত আসনে হয়তো তাদের কাউকে দেখা যাবে। কিন্তু সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, দীর্ঘদিনের ত্যাগী ও রাজনৈতিক কর্মীদেরই প্রাধান্য দিয়েছে দলটি।
আর এই সিদ্ধান্তকেই সাধুবাদ জানিয়েছেন ন্যান্সি। আজ নিজের ফেসবুক হ্যান্ডেলে এক স্ট্যাটাসে তিনি লেখেন, গায়িকা, নায়িকা কিংবা মডেলদের কেবল ‘শো-পিস’ হিসেবে ব্যবহার না করে, রাজপথের ত্যাগী ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করায় বিএনপি প্রশংসার দাবিদার।

অনেকে মনে করছেন, ন্যান্সির এই মন্তব্য তারকাদের প্রতি নয়, বরং মেধা ও ত্যাগের রাজনীতিকে উৎসাহিত করার এক বলিষ্ঠ বার্তা। তারকা হয়েও দলের এই সিদ্ধান্তকে এভাবে স্বাগত জানানোয় ন্যান্সি এখন নেটিজেনদের প্রশংসায় ভাসছেন।



কমেন্ট বক্স