ঢাকা

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একমাত্র সচল ইউনিটটি (২য় ইউনিট) হঠাৎ কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে।

প্ল্যান্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে ত্রুটিটি ধরা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।

এই ইউনিট থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় ৫০ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তবে বর্তমানে উৎপাদন বন্ধ থাকায় গ্রিডে কোনো বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না।

প্ল্যান্টের প্রধান প্রকৌশলী জানান, কেন্দ্রটির মোট তিনটি ইউনিটের মধ্যে ১ম ইউনিট ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। অন্যদিকে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩য় ইউনিটটি বর্তমানে ওভারহাউলিংয়ের কাজ চলছে, যা আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পুনরায় চালু হওয়ার কথা।

তিনি আরও জানান, কল মিলে কয়লার সঙ্গে পাথরসহ কিছু অপ্রয়োজনীয় বস্তু ঢুকে পড়ায় কোল মিল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইউনিটটি বন্ধ করতে হয়েছে। বর্তমানে প্রকৌশলীরা মেরামতের কাজ করছেন এবং আশা করা হচ্ছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই ইউনিটটি আবার চালু করা সম্ভব হবে।




কমেন্ট বক্স