ঢাকা

পটুয়াখালীতে হামের প্রকোপে হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
পটুয়াখালী জেলায় হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় স্বাস্থ্যব্যবস্থায় চাপ বেড়েছে। প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় জেলা শহরের প্রধান সরকারি হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। ২৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় অনেকেই বাধ্য হয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

পটুয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসার আশায় পরিবার নিয়ে হাসপাতালে ছুটে আসছেন অনেকে। এমনই এক অভিভাবক  বৃষ্টি আক্তার তিনি তার দুই সন্তানকে নিয়ে হাসপাতালে এসেছেন। কিন্তু বেড না পেয়ে সন্তানদের নিয়ে মেঝেতে অবস্থান করতে হচ্ছে তাকে। দুই শিশু শরীরেই হামের লক্ষণ দেখা দিয়েছে।
তার ছোট সন্তান, যার বয়স তিন বছর পূর্ণ হতে চলেছে, তীব্র জ্বর ব‍্যাথা ও সারা শরীরে র‍্যাশ নিয়ে কষ্ট পাচ্ছে। অসুস্থতার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় পরিবারটিও চরম দুর্ভোগে পড়েছে। কয়েকদিন ধরেই তারা হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাচ্ছেন।

একই ধরনের পরিস্থিতি দেখা গেছে হাসপাতালের নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডেও। সেখানে শয্যার সংখ্যা সীমিত হলেও রোগীর চাপ অনেক বেশি। ফলে অনেক রোগীকেই মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু রোগী দীর্ঘ সময়েও চিকিৎসকের পর্যাপ্ত সেবা পাচ্ছেন না।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট আইসোলেশন ওয়ার্ডে শয্যা রয়েছে খুবই সীমিত সংখ্যক, কিন্তু বর্তমানে সেখানে রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি। এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, স্বাভাবিক সক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে এক শয্যায় একাধিক শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। হামের মতো সংক্রামক রোগের ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ হলেও পরিস্থিতির কারণে বিকল্প নেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে অতিরিক্ত ওয়ার্ড প্রস্তুতের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের সুরক্ষার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে এবং হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে নতুন করে আরও বেশ কিছু রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে করে জেলায় মোট আক্রান্তের সংখ্যা কয়েকশ ছাড়িয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক ইঙ্গিত দিচ্ছে।



কমেন্ট বক্স