ঢাকা

গ্যাসচালিত পরিবহন অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে: সড়কমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

গ্যাসচালিত পরিবহন অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ভাড়া বৃদ্ধি কেবল ডিজেলচালিত বাসের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।


মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো চাপ ছিল না। বরং ভর্তুকির চাপ কমানো এবং তেল পাচার রোধে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।


তিনি আরও জানান, তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে তেলের দাম কমলে কোনো আলোচনা ছাড়াই ভাড়াও কমানো হবে। তবে গ্যাসচালিত যানবাহন অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


অটোরিকশা প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল কমানো হবে। ধাপে ধাপে প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।



কমেন্ট বক্স