ঢাকা

পাকিস্তান সফরে আরাগচি, ইসহাক দারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ইসলামাবাদে পৌঁছে পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

শুক্রবার (২৪ এপ্রিল) একটি ছোট প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির সেনাপ্রধান আসিম মুনীর, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকে ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরে পৌঁছেই ইরানি প্রতিনিধিদল সেরেনা হোটেলে অবস্থান নেয়। সেখানেই ইসহাক দারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন আরাগচি।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে তেহরান ও ওয়াশিংটন। সেই প্রেক্ষাপটে ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়।

ওই সংলাপে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তবে প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।




কমেন্ট বক্স