ঢাকা

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২৫ জন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, ঢাকা বিভাগে ৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।


গত ২৪ ঘণ্টায় ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ২ হাজার ৩০৩ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।


এ বছর এখন পর্যন্ত দেশে মোট ২ হাজার ৪২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ২ শতাংশ নারী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের পুরো বছরে এখন পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪১৩ জনের। অন্যদিকে ২০২৪ সালে মোট আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।





কমেন্ট বক্স