ঢাকা

ইরানের নিষেধাজ্ঞা সরাচ্ছে না ইইউ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে কঠোর অবস্থান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন


সোমবার বার্লিনে জার্মানির রাজনৈতিক দল সিডিইউ ও সিএসইউর এক বৈঠকে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে অকাল ও অযৌক্তিক সিদ্ধান্ত। তার মতে, ইরান সরকারের অভ্যন্তরীণ দমন-পীড়নের প্রতিক্রিয়াতেই এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই উল্লেখযোগ্য পরিবর্তন না দেখা পর্যন্ত এই অবস্থান বজায় থাকবে।


এদিকে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার একটি জরুরি ‘কোবরা’ বৈঠক আহ্বান করেছেন।


প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ড–এর প্রতিনিধিরাও অংশ নেবেন। মূল লক্ষ্য হলো সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক ঝুঁকি ও সাধারণ মানুষের ওপর প্রভাব মূল্যায়ন ও তা মোকাবিলার প্রস্তুতি নেওয়া।


ট্রেড ইউনিয়ন নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কিয়ার স্টারমার সংকটকালে জনগণের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন। সূত্র: টাইমস অব ইসরায়েল।




কমেন্ট বক্স