ঢাকা

সাভারে দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
সাভারে সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দেশ টিভির প্রতিবেদক দেওয়ান ইমনের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা, মারধর ও তুলে নেওয়ার চেষ্টা চালানো হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জনের একটি দল সংঘবদ্ধভাবে এ হামলায় অংশ নেয়। তারা পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক দেওয়ান ইমনের গতিরোধ করে তাকে ঘিরে ফেলে এবং অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

ভুক্তভোগী দেওয়ান ইমন জানান, জাকির হোসেনের দুর্নীতির তথ্য প্রকাশের পর থেকেই তিনি হুমকি পেয়ে আসছিলেন। আজ সেই হুমকির বাস্তব রূপ দেখানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।




কমেন্ট বক্স