ঢাকা

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ‘কার্ড’ চান আসিফ মাহমুদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ বিষয়ে ‘কার্ড’ দেওয়ার দাবি তোলেন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা চাঁদাবাজি ও দুর্নীতি। এসব থেকে মুক্তি পেতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি দাবি করেন, সরকারের বিভিন্ন ক্ষেত্রে ‘কার্ড’ ব্যবস্থার মতো উদ্যোগ থাকলেও এ দুই সমস্যায় এখনো কার্যকর সমাধান আসেনি।

তিনি আরও বলেন, গণহত্যা, ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতরা ছাড়া সবার জন্য এনসিপির দরজা খোলা থাকবে।

সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। প্রশাসনিক কার্যক্রমেও দুর্বলতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি তেলের মজুদ ও বাজার পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। একই সঙ্গে অর্থ ছাপানোর বিষয়েও সরকারের বক্তব্যের সমালোচনা করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এনসিপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হচ্ছে। ভোটারদের ভোট সুরক্ষায় প্রতিটি কেন্দ্রে দলীয়ভাবে নজরদারি রাখা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে এনসিপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স