ঢাকা

সেসনা ক্যারাভান বিধ্বস্ত হয়ে দক্ষিণ সুদানে ১৪ জনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


আফ্রিকার দেশ দক্ষিণ সুদান-এর রাজধানী জুবা-এর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানায়, সোমবার (২৭ এপ্রিল) সিটিলিংক এভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায় এবং পরে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে উড্ডয়ন করা বিমানটি ৯টা ৪৩ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতাকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত চলছে।দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমে অংশ নেয় স্থানীয় কর্তৃপক্ষ ও দক্ষিণ সুদান রেড ক্রস। সংগঠনটির জুবা শাখার প্রধান জোসেফ লুকাক চার্লস জানান, দুর্ঘটনাস্থল দুর্গম হওয়ায় উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে।

তিনি আরও বলেন, আগুনে দগ্ধ হওয়ায় অনেক মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং দুইজন কেনিয়ার নাগরিক ছিলেন।


দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।




কমেন্ট বক্স