ঢাকা

চট্টলা এক্সপ্রেসের লোকোমোটিভে বিস্ফোরণ, লোকোমাস্টার দগ্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন চট্টলা এক্সপ্রেস-এর লোকোমোটিভে বিস্ফোরণের ঘটনায় দায়িত্বরত লোকোমাস্টার গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল প্রায় ৭টা ৫০ মিনিটে ফেনী রেলওয়ে স্টেশন-এ ট্রেনটি প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, লোকোমোটিভের ট্যাবলেট কভারের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি পরীক্ষা করতে গেলে মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এতে দায়িত্ব পালনরত লোকোমাস্টার এ এল এম কাওসার গুরুতর দগ্ধ হন। বিশেষ করে তাঁর মুখমণ্ডল মারাত্মকভাবে পুড়ে গেছে বলে জানা গেছে। ঘটনার পরপরই সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর ট্রেনটি ফেনী স্টেশনে সাময়িকভাবে আটকে রাখা হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি লাইট লোকোমোটিভ আনার পর ইঞ্জিন পরিবর্তন করে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে।

ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।



কমেন্ট বক্স