ঢাকা

জেমস বন্ড রূপে ট্রাম্প, ইরানকে কঠোর বার্তা ‘ভদ্র সাজার দিন শেষ’

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ তিনি একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে জেমস বন্ডের আদলে দেখা যায় এবং পেছনে বিস্ফোরণের দৃশ্য রয়েছে।

ছবির ওপর বড় অক্ষরে লেখা ছিল “নো মোর মি. নাইস গাই!”  অর্থাৎ “ভদ্র সাজার দিন শেষ!” যা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তির পথে অগ্রসর হতে ব্যর্থ হচ্ছে। তিনি তেহরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তা দেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা যখন অনিশ্চয়তার মুখে, তখনই এই ধরনের বার্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বক্তব্যে একদিকে আলোচনার ইঙ্গিত থাকলেও অন্যদিকে কঠোর হুঁশিয়ারিও দেখা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের প্রতীকী পোস্ট ও কড়া ভাষার বার্তা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।



কমেন্ট বক্স