ঢাকা

কুমারখালীতে পার্টনার কংগ্রেস এর শুভ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষিখাতের টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় ‘পার্টনার কংগ্রেস’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমারখালী, কুষ্টিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়ার উপপরিচালক ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কংগ্রেসের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, যশোর অঞ্চলের উপপরিচালক আলমগীর বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রামের যশোর অঞ্চলের মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন দিনা এবং চাচিসক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়ার সভাপতি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কাউছার আলী।

বক্তারা বলেন, ‘পার্টনার’ প্রোগ্রামের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার, পুষ্টিকর ফসল উৎপাদন, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করা হবে। এ ধরনের উদ্যোগ কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স