ঢাকা

সার আমদানির নতুন গন্তব্য বেলারুশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বেলারুশ বাংলাদেশের জন্য সার আমদানির নতুন একটি সম্ভাব্য গন্তব্য হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম বড় পটাশ সার উৎপাদন ও রপ্তানিকারক দেশ। বাংলাদেশ বর্তমানে সৌদি আরব ও রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে নিয়মিত সার আমদানি করে থাকে।


বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।


সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বেলারুশের কৃষি যান্ত্রিকীকরণসহ বিভিন্ন প্রযুক্তিগত দিক তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশ এ ক্ষেত্রে বেলারুশের কাছ থেকে কারিগরি সহযোগিতা নিতে পারে।


বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা, প্রতিরক্ষা, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি, বাণিজ্য সম্প্রসারণ এবং ফৌজদারি মামলাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।


রাষ্ট্রদূত মিখাইল কাসকো বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। তিনি প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং ড্রোনসহ আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহের আগ্রহ প্রকাশ করেন।


এ বিষয়ে মন্ত্রী জানান, এসব বিষয় যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।


রাষ্ট্রদূত বেলারুশের এক নাগরিকের ফৌজদারি মামলার বিষয়েও আলোচনা করেন। জবাবে মন্ত্রী প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি রাষ্ট্রদূত মন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান।




কমেন্ট বক্স