ঢাকা

মাগুরায় শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগুহীত ছবি : সংগুহীত

মাগুরা প্রতিনিধি: আসন্ন পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মাগুরা জেলা শাখা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের কাউন্সিল পাড়ার আল-আমিন ইনস্টিটিউট স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি সাজ্জাদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রিকশা-ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের জেলা সভাপতি মোঃ সাইফুল্লাহ, সিনিয়র সাংবাদিক মোঃ ওয়ালিউর রহমান, শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী মোল্লা, সাবেক শ্রমিক নেতা মোঃ মোজাফফর হোসেন মুন্না, আব্দুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলার চারটি থানায় র‍্যালি, লিফলেট বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং অসহায় শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন জরুরি। একইসঙ্গে 
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।




কমেন্ট বক্স