ঢাকা

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন,গণমিছিলের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
মিরর নিউজ মিরর নিউজ
মাগুরা প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ২ মে গণমিছিল সফল করার লক্ষ্যে মাগুরায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে শহরের দোয়ারপাড়ে জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক এমবি বাকের বলেন, নির্বাচন পরবর্তী সময়ে সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কোনো উদ্যোগ নিচ্ছে না। বরং সরকার বিপরীত পথে এগোচ্ছে এবং এ বিষয়ে তাদের কোনো আন্তরিকতা দেখা যাচ্ছে না।

 তিনি বলেন, “৫ আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু সেই নতুন বাংলাদেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তবে শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে।”
তিনি আরও জানান, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। 

একই দাবিতে আগামী ২ মে শনিবার সকাল ১০টায় দেশের সকল জেলা শহরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স